1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

মোতালেব আকনের সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

“শেষ বয়সে তারেক রহমান-এর সঙ্গে দেখা করতে চান মোতালেব আকন” দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— দলের একসময়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার, বিকাল ৪টায় (০৬ অক্টোবর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পিরোজপুরের মোতালেব আকনের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। এই সাক্ষাৎতের মাধ্যমে দলের বয়োজ্যেষ্ঠ কর্মীর মনের আশা পূরণ করলেন তিনি। বিএনপি’র প্রবীণ এই ত্যাগী কর্মী মোতালেব আকনের সঙ্গে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies