1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ  রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের আগে গ্রাহকের মাংসের টাকা নিয়ে উধাও জামায়াত নেতা  মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি

গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাস্তান তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘পতিত সরকারের’ আমলে কেবল উন্নয়নের ‘গালভরা’ গল্প শোনা গেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদেরকে বিজ্ঞান ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে পারতেন। কিন্তু বিগত সময়ে সেই প্রশিক্ষণের ব্যবস্থা হয়নি, বরং শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা একটি দুঃসহ সময় পার করেছি। এখন সেই স্বপ্ন পূরণের সময় এসেছে—যে স্বপ্ন তরুণদের মননে আছে, যারা রেসিং কার তৈরি করেছে। তাদের চিন্তা-ভাবনা বাস্তবায়ন করতে পারলে এই দেশ সমৃদ্ধ হবে।’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর রেসিং কার নির্মাণকারী শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়। আইইউটি’র শিক্ষার্থীরা তাদের নির্মিত রেসিং কার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies