1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

টেকনাফে অপহৃত নারী-শিশুসহ উদ্ধার ৩৯

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার প্রদশিত হয়েছে

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণের শিকার ৩৭ জন রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশু রয়েছে। একই সাথে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় করতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারেরে উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার খবর পাওয়া যায়। দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুইজন জন বাঙালি পুরুষ। উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায়, পাহাড়ে একটি সঙ্গবদ্ধ চক্র বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে আনছে। এরপর গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies