1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: শফিকুর রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার প্রদশিত হয়েছে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, কিন্তু সেই পরিবেশ আমরা গত অর্ধশতাব্দীতেও তৈরি করতে পারিনি। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। তিনি আরও বলেন, যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই দেশের বাইরে পড়াশোনা করেন। এজন্যই দেশের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা। এ সময় জামায়াত আমির আরও বলেন, আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies