1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

‘কোনো দলের অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না’-সালাহউদ্দিন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা আইন-কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান করবো; কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, বেআইনি আবদার মেনে এ জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। আমাদের সাংবিধানিক ধারাবাহিকতাই থাকতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, `এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্যে বলেছেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটি আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে হবে। স্ট্যাব্লিশ করতে হবে। আইনের শাসনের রাষ্ট্রের প্র্যাকটিস দেখাতে হবে।‘ এ সময় তিনি আরও বলেন, `আমাদের পাশের কিছু দেশ আছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না? কারণ, তাদের স্বার্থ আছে। তারা যদি আবারও অস্থিতিশীল করতে পারে, তবে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার পেতে পারে, অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সবকিছু আদায় করা যাবে। আমরা কী সেটা চাই? পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, `এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।‘ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে।’ এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ‘কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies