উত্তরকোণ

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে ত্রাণ হিসেবে বিতরণের জন্য ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার সই করা চিঠি থেকে এই তথ্য জানা গেছে। দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপের অনুকূলে ভক্তদের আহার্য বিতরণের জন্য মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে মোট ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দে ছকে বর্ণিত বিভাজন ও শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে ছাড় দেওয়া হলো।

শেয়ার: