1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জি এম কাদের ও পাটোয়ারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এ অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে রমনার ডিসি মাসুদ আলম বলেছেন, ‘অভিযোগ দিয়ে গেছে। এখনো মামলা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সম্মতি দেন তাহলে মামলা হবে।’ সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার কারণে এ অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ আগস্ট সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের হামলায় আহত হন নুর।গণঅধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতেই ওই হামলা চালানো হয়েছে। কারণ ওই দিন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে গণঅধিকার পরিষদের অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে নুরসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফেরেন নুরুল হক নুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies