1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জাকসু নির্বাচন: অব্যবস্থাপনার অভিযোগ নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন  শিক্ষকরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন  শিক্ষকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৪টার পর শিক্ষক নজরুল ইসলাম এ ঘোষণা দেন। সেই সঙ্গে বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি। এছাড়াও,  শিক্ষিকা শামীমা সুলতানা লাকি এবং অধ্যাপক নাহরিন ইসলাম খান নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছেন।
এর আগে, বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

জাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমরা নির্বাচন শুরু থেকেই বলে আসছি জামায়াতের কোম্পানি থেকে সরবরাহকৃত ব্যালট পেপার, ওয়েমার মেশিন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার বন্ধ করতে হবে। তানজিলা বলেন, প্রশাসন আমাদের দাবির মুখে ভোট গনণার ওয়েমার মেশিন বাতিল করলেও ব্যালট পেপার বাতিল করা হয় নাই। যেহেতু ওয়েমার মেশিন বাতিল করা হয়েছে তাহলে কোন কারণে ব্যালট পেপার ও সিসিটিভি ক্যামেরা রাখা হলো? প্রশ্ন তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা।

তিনি আরও বলেন, বিভিন্ন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা। জাল ভোট দেওয়ার কোন প্রমাণ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জিএস প্রার্থী তানজিলা বলেন শিবির তাদের সাংবাদিকদের মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies