1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

স্বৈরাচার ব্যবস্থার পুনরুত্থান না চাইলে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে-সালাহউদ্দিন

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচার ব্যবস্থার পুনরুত্থান না চাইলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শের রাজনীতির স্থাপন ও লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হব ইনশাআল্লাহ। যেদিন বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ থাকবে না। শনিবার ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি’র-৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ক্লাব মাঠে এ খেলার আয়োজন করা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, নেতাকর্মীরা যাতে সৌভাগ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যাতে কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তি কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার রাজনীতির ক্ষেত্র । তিনি বলেন, জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে। এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কৃতিক চর্চা। সবসময় বলি, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে, লালন করতে হবে। তার মধ্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক চর্চা বিলুপ্ত হবে। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies