1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ এর নতুন কমিটি গঠন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক ছাত্র সংগঠন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় নতুন এই কমিটির ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভায় ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ রাজা সৌরভ, সহ-সভাপতি সোহান রহমান, সহ-সভাপতি ফারজানা আক্তার রিমি, সহ সভাপতি মেসবাহুল আলম, সহ- সভাপতি নাইম ইমতিয়াজ লেমন এবং সাধারণ সম্পাদক পদে মোজাহিদুল হক। সহ সম্পাদক হিসেবে আরো রয়েছেন মো.আবির কাজি, সানাউল সোহান ভিকি, মেহেদি হাসান হুমায়ুন, আব্দুল্লা হিল কাফী(মোজাহিদ), নাইমুর রহমান, খালিদ পারভেজ, আইয়ুব হোসেন বিভোর, মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে নাইম হাসান, শিব্বির আহমেদ, দপ্তর সম্পাদক পদে সোয়াইব হাসান, প্রচার সম্পাদক পদে মোরসালিন খন্দকার অনিক, অর্থ সম্পাদক পদে মতিউর রহমান, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক পদে আব্দুল আলিম, পাঠাগার সম্পাদক পদে আমিরুল ইসলাম লিওন, সেচ্ছাসেবক হিসেবে নাইমুর নাইম, মাহফুজুর রহমান লাবিব, খন্দকার সজ্জাদ হোসেন, রাতুল হাসান, মো. আলি তানজিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies