1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব : সিইসি

  • সম্পাদনার সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার প্রদশিত হয়েছে

একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের ‌‘ব্লেম’ বা অপবাদ নিতে রাজি নই। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে তিনি বৈঠক করেন। সিইসি জানান, মার্কিন প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। তিনি তাদের বলেছেন, এটি একটি বিশেষ পরিস্থিতি এবং একটি বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচনের ইঙ্গিত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং রমজানের আগে ভোটগ্রহণের কথা বলেন। এ কারণেই নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি জোরদার করেছে, যদিও প্রস্তুতি আগেই শুরু করা হয়েছিল। তিনি বলেন, নানা ধরনের টানাপোড়েন থাকায় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। পর্যাপ্ত প্রস্তুতির অভাবের অভিযোগ যেন না আসে, আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেজন্যই আমরা আগে থেকে কাজ শুরু করেছি। সিইসি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ সবার ওপর স্থান দেয়। শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে। গতকাল থেকে প্রধান উপদেষ্টা আবার আলোচনা শুরু করেছেন। বিশ্বাস করি একটা সমঝোতা হবে। মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই দেশটা গুজবের দেশ। আমি বলেছি, গুজব কানে না নিতে। আমরা পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থা করেছি।

মার্কিন প্রতিনিধি ৯৫ শতাংশ সরকারি লোকবল দিয়ে নির্বাচন পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে সিইসি বলেন, সরকারকে বাদ দিয়ে ভোট সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী লাগবে, বাজেট লাগবে। তাদের সহযোগিতা ছাড়া ভোট সম্ভব নয়। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া আমরা সহযোগিতা পেয়েছি।

সিইসি বলেন, মার্কিন দূতাবাসের সাথে বৈঠকে কালো টাকার কথা এসেছে, এটা একেবারে বন্ধ করতে তো পারব না। ঐকমত্য কমিশনের সাথে বসেছি সেটাও জানিয়েছি। আমি আশাবাদী, সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত ফাইট করব। দেশবাসীকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যেন একটি সুন্দর নির্বাচন হয়।

নাসির উদ্দিন বলেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হবে। যারা ভোটের দায়িত্বে থাকতেন, তারা তো আগে ভোট দিতে পারতেন না। এবার সে ব্যবস্থাও করা হবে। এক্ষেত্রে আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটের কথা বলেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies