1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত— শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান ল্যরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার বিকেলে (২০ আগস্ট ২০২৫) উত্তরার ১০ নং সেক্টর এলাকায় আহত ও নিহত পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় তারেক রহমান-এর পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র এই যুগ্ম-মহাসচিব। ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক নুর হোসেন, মিনার হোসেন-সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies