1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা সৌদিয়া’র

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

ওমরাহযাত্রীসহ আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’। এই অফারটি যাওয়া-আসা ও ট্রানজিট উভয় ফ্লাইটের জন্যই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুসারে, এই ছাড়ের সুবিধা বিজনেস (ব্যবসায়িক) ও গেস্ট (সাধারণ যাত্রী) উভয় শ্রেণিই পাবে। যাত্রীরা সৌদিয়া’র অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিক্রয় অফিসসহ সকল ডিজিটাল মাধ্যমে টিকিট কাটতে পারবে। আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে এবং ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে। এই অফারে ট্রানজিট ফ্লাইটের টিকিট বুক করা যাত্রীরা সৌদি আরবের ডিজিটাল ‘স্টপওভার ভিসা’র সুবিধাও নিতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সাথে যুক্ত থাকবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন, যা তাদের ওমরাহ পালন এবং দেশটি ঘুরে দেখার সুযোগ করে দেবে। চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে সৌদিয়া এয়ারলাইন্সের সেবা চালু আছে। নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে সংস্থাটি বর্তমানে ১৪৯টি উড়োজাহাজের একটি বহর পরিচালনা করছে। সূত্র : এএফপি/বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies