1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে— তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। মঙ্গলবার দুপুরে (১২ আগস্ট ২০২৫) রাজধানীর বনানী কবরস্থানে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন— যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি নেতা ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ১৯ নং যুবদলের সাবেক সদস্য লিটন ফকির, ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, কৃষিবিদ মেজবাউল আলম, মোরসালিন অনিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies