উত্তরকোণ

বিএনপির বিজয় র‌্যালিতে জনতার ঢল

বিএনপির বিজয় র‌্যালিতে জনতার ঢল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিজয় র‌্যালি কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেছে কেন্দ্রীয় র‌্যালি। বিজয় র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। বুধবার (৬ আগস্ট) বিকেলে পথ সভা শেষে এ র‌্যালি শুরু করেন কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

 

শেয়ার: