1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জনগণ এই নির্বাচন চায়, তারাই আইন-শৃঙ্খলা রক্ষার বড় প্রহরী হয়ে দাঁড়াবে-মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে আর বিশ্বাস করি না। তিনি বলেন, আমাদের (নির্বাচনী) প্রক্রিয়া চলছেই। আমাদের রাজনৈতিক মূল উদ্দেশ্যই হচ্ছে, একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। সুতরাং, নির্বাচনের যে কার্যক্রম-প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে।  বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা তাদের নিজস্ব মত। আমরা এবং গোটা জাতি মনে করি, অতিদ্রুত একটা নির্বাচন একমাত্র পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। এসময় নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ৯১-তে তিন মাসে নির্বাচন হয়েছে। তখনও একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তীতে সমস্ত নির্বাচন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে। এখন আরও বেশি করে সম্ভব, কেননা জনগণ এই নির্বাচন চায়। জনগণই আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies