দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯জুলাই মঙ্গলবার বাদ আসর দলীয় কার্র্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক যুগ্ম আহবায়ক, হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, আতিক হাসান, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, যুবদল নেতা রিপন প্রাং, গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, গুনাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯জুলাই মঙ্গলবার বাদ আসর হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, মোবাইদুন নবী তিতাস, রাবু খান, রাকিবুল হাসান সানি, রিয়াদ সরদার, ইদ্রিস আলী খান, বেলাল হোসেন, ওবাদুল হক, সাইদুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত টিটুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

