উত্তরকোণ

মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান বগুড়া-৫ আসনের সাবেক এমপি সিরাজ

মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান বগুড়া-৫ আসনের সাবেক এমপি সিরাজ

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। নিছক পার্থিব জীবনের স্মৃতি নয়, মানবজীবনে কীর্তিই অবিনশ্বর। স্বীয় কীর্তির মাধ্যমে মানব হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে জীবনের প্রকৃত সার্থকতা। তেমনই কীর্তির ধারায় বগুড়ার মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।দীর্ঘদিন বগুড়া অঞ্চলের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত সাবেক এমপি সিরাজ রাজনীতিকে দেখেছেন মানবসেবার একটি বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে। তিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসা অর্জনই জীবনের চূড়ান্ত সফলতা। আপসহীন মনোভাব, সৎ চরিত্র এবং নীতির প্রশ্নে অটল থেকেই তিনি নেতা-কর্মীদের কাছে একজন আদর্শিক রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর কর্মে আলোকিত হয়েছে সমাজের অনেক অন্ধকার কোণ, হৃদয়ে গেঁথে গেছে মানুষের ভালোবাসা। রাজনীতিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে বগুড়া -৫ আসন থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৯ সালের উপনির্বাচনে বগুড়া -৬ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন থেকেও বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন এবং জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন । ২০২২ সালে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ থেকে তিনি সহ ৭ জন সংসদ সদস্য দেশের জন্য দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছেন।

ধুনটের নাংলু গ্রামের শহীদুল ইসলাম জানান, সর্বময় মানুষের কল্যাণে নিবেদিত স্বচ্ছ সুহৃদয় এবং সত্যিকার সমাজ সেবক, যিনি দীপ্ত আলোকবর্তিকা হাতে সাধারণ মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। দুর্যোগে-দুর্বিপাকে, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষার প্রসারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাধারণ মানুষের মুখে তাঁর নাম উচ্চারিত হয় আস্থার প্রতীক হিসেবে। ক্ষমতা ক্ষণিকের কিন্তু মানুষের ভালোবাসা অমর। সেই ভালোবাসার পরশেই তিনি জীবনের শ্রেষ্ঠ পুরস্কার খুঁজে পেয়েছেন। এই ভালোবাসাই তাঁকে রাখবে মানুষের হৃদয়ে, একজন সত্যিকারের জননেতা হিসেবে।

সাবেক এমপি জি এম সিরাজ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি আদর্শিক দল বিএনপি, যার জাতীয়তাবাদ আজ দেশের মানুষের হৃদয় ও রক্তে মিশে গেছে। বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন। এই দফাগুলো রাষ্ট্র কাঠামো মেরামতের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির দিকনির্দেশনা দিবে। আমি বিশ্বাস করি, এই কর্মপন্থা অনুসরণ করলে বাংলাদেশ হবে একটি আদর্শ ও মডেল রাষ্ট্র। রাজনীতি করে মানুষের দোয়া আর ভালোবাসা অর্জন করতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

বগুড়া – ৫ আসনের জনসাধারণের সাথে আলাপকালে জানান, মানুষের হৃদয়ের ক্যানভাসে ভালোবাসার চিত্র হয়ে গেঁথে থাকা এক নাম গোলাম মোহাম্মদ সিরাজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁর এলাকায় বইছে নতুন আশার বাতাস। অনেকের মুখেই উচ্চারিত হচ্ছে একটাই কথা সিরাজ ভাই যদি এমপি হন, তবে শুধু উন্নয়ন নয় গড়ে উঠবে এক মানবিক সমাজ। মানুষ তাঁকে চায়, কারণ তিনি মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন ভালোবাসার অনুপম স্থাপত্য হয়ে।

শেয়ার: