রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায়অদ্য রবিবার সকালে সারিয়াকান্দি মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয় এবং দুপুরে গাবতলী সোনারায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মৌসুমী ফলের গাছ লাগানো হয়। নতুন রোটাবর্ষ ২০২৫-২৬ এর প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন এবং বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান রোটা. মো. আখতারুল ইসলাম আখতার-এর নেতৃত্বে ফলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান, রোটা. রফিকুল ইসলাম রফিক, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. মো. মাসুদ করিম, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ। সারিয়াকান্দি মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ এবং গাবতলী সোনারায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জুলফিকার আলী, মো. সেকেন্দার আলী, আহম্মদ আলী, মো. মাহফুজুর রহমান, খগেন্দ্রনাথ রায়, শিকতা রানী পাল, মো. রেজাউল করিম, মো. নুরে আলম জাহিদ, মোছাঃ জান্নাতুল মহল, মোছাঃ সাবিকুন নাহার, ইউসুফ আলী, মো. জালাল উদ্দিন, মো. মাফুজার রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজা মন্ডল। বৃক্ষরোপণ কর্মসূচিতে রোটারিয়ানবৃন্দ বলেন, সমাজে সব শ্রেণীর মানুষকে এ ধরনের উদ্যোগে যুক্ত হতে হবে তবেই পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়া সম্ভব হবে।
উত্তরকোণ
রোটারী ক্লাব অব বগুড়ার বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

