উত্তরকোণ

গাবতলীতে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

গাবতলীতে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ রবিবার (২৭শে জুলাই-২৫) জিয়া পরিষদ বগুড়ার গাবতলী উপজেলা শাখার উদ্যোগে কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ শেষে তিনমাথা মোড়ে লিফলেট বিতরণ করা হয়।বৃক্ষরোপণ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। জিয়া পরিষদ গাবতলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূ-ন্নবী আমিন এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা’র বক্তব্য রাখেন জিয়া পরিষদ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক এইচ এম নাজমুল হক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আরভিল আহমেদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ গাবতলী উপজেলা শাখার সহ-সভাপতি মুঞ্জুরুল ইসলাম ছানা, তারাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোখলেছার রহমান, আরিফুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন লিটন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সাবেক ইউপি চেয়ারম্যানের আগানিহাল বিন জলিল তপন, ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আল আমিন লেমন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মাওঃ আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুবদল নেতা আবু নোমান মুকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ আহমেদ সেতু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নয়ন মিয়া, জিয়া পরিষদ গাবতলী উপজেলা শাখার সদস্য মহিদুল ইসলাম, আল আমিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ । এরপর দেশ-জাতি ও জুলাই-আগস্ট এর শহীদদের এবং মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে কাগইল বাজারের তিনমাথা মোড়ে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার: