উত্তরকোণ

বগুড়ায় সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সঙ্গীত সন্ধ্যা ও সম্মাননা প্রদান

বগুড়ায় সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সঙ্গীত সন্ধ্যা ও সম্মাননা প্রদান

বগুড়ার সুনামধন্য সঙ্গীতের সংগঠন সপ্তস্বর শিল্পী গোষ্ঠির আয়োজনে সঙ্গীত সন্ধ্যা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সপ্তস্বর শিল্পী গোষ্ঠির শিল্পীদের পরেবিশত সঙ্গীতানুষ্ঠানে দর্শক শ্রতারা মুগ্ধ হয়ে যান। সঙ্গীত সন্ধ্যা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু । সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনজুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কবি শাহজাহান আলম রিপন, বগুড়া জেলা জাসাস এর আহবায়ক মো: ওয়াহিদ মুরাদ।

স্বাগত বক্তব্য রাখেন সপ্তস্বর শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন সিহাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক ও সপ্তস্বর শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আসাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম। আলোচনা শেষে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, শাহজাহান আলম রিপন ও ওয়াহিদ মুরাদকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে সংগঠনের ৮ কণ্ঠশিল্পী বিভিন্ন মঞ্চে ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় সফলতা অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। কণ্ঠশিল্পী সিহাব, ইতি, রাইসা, তাসিম, হুরাইরা, জেরিন, জয়ী বেগম ও সৌম্য সরকারকে সংবর্ধনা প্রদান করেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু’র স্ত্রী মোছা: শামসুন নাহার জামান তালুকদার, গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বহী প্রকৌশলী ড. ফারজানা আকতারসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

শেয়ার: