1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জোট ছাড়লো ইউটিজে, পতনের দ্বারপ্রান্তে নেতানিয়াহু সরকার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৩ বার প্রদশিত হয়েছে

নতুন বিপাকে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়েছে গেছে ইহুদিবাদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)। দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধের জেরে দলটি বের হয়ে যায়। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে দলের ছয় সদস্যের এই পদত্যাগ নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলেছে। কারণ এতে করে সংসদ কনেসেটে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র এক আসনে। এক বিবৃতিতে দলটি জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ছিল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের ফলে ১২০ আসনের কনেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়াবে মাত্র ৬১টি আসনে, অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায়। তবে অপর কট্টরপন্থী দল শাস-ও জোট ছাড়বে কি না, তা এখনো পরিষ্কার নয়। কট্টরপন্থি আইনপ্রণেতারা অনেক দিন ধরেই সামরিক নিয়োগবিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা দাবি করেন, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট অল্পের জন্য টিকে যায়। তখন কট্টরপন্থি দলগুলোর সঙ্গে একটি আপোসের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies