1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শর্তসাপেক্ষে ক্ষমা পাবেন

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৯ বার প্রদশিত হয়েছে

অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ক্ষমা পাবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সাথে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারে অন্য বন্দিদের সাথে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেয়া হয়েছে।শনিবার (১২ জুলাই) এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল। লিখিত অনুলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে। লিখিত আদেশে আরো বলা হয়েছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ক্ষমা করে দেয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আইনজীবী। তবে ট্রাইব্যুনাল মনে করে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করেন এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করেন, তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে। প্রকাশিত দুই পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলার নম্বর আইসিটি-বিডি কেস নং ০২/২০২৫ (আইসিটি-বিডি বিবিধ মামলা নম্বর ০২/২০২৪ থেকে উদ্ভূত)। ১০ জুলাই ২০২৫ তারিখে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

অভিযুক্তদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কাঠগড়ায় উপস্থিত ছিলেন, তবে বাকি দুই অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। রায়ে বলা হয়, অভিযোগ গঠনের পর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযোগগুলো পড়ে শোনানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি দোষ স্বীকার করেন না কি অস্বীকার করেন? জবাবে তিনি দোষ স্বীকার করেন এবং জানান, তিনি অভিযোগের সাথে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি এবং এর সাথে জড়িত প্রধান বা সহযোগী হিসেবে প্রত্যেক ব্যক্তির বিষয়ে সম্পূর্ণ ও সত্য তথ্য প্রকাশ করতে ইচ্ছুক। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী ট্রাইব্যুনালের কাছে আসামিকে ক্ষমা প্রদর্শনের জন্য একটি আবেদন করেন। প্রধান প্রসিকিউটর এই শর্তে ক্ষমা প্রদর্শনে সম্মতি জানান, যদি তার এই তথ্য প্রকাশ অভিযোগের বিচার প্রক্রিয়ার জন্য সহায়ক হয়। ট্রাইব্যুনাল বিদ্যমান তথ্য ও পরিস্থিতির ভিত্তিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা প্রদর্শন করার সিদ্ধান্ত নেয় এবং তাকে এই শর্তে ক্ষমা করা হয়, তিনি অভিযোগের সাথে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি এবং এর সাথে জড়িত প্রধান বা সহযোগী হিসেবে প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ ও সত্য তথ্য প্রকাশ করবেন। তিনি এই শর্তসাপেক্ষে ক্ষমা গ্রহণ করেন। এর ফলে ট্রাইব্যুনাল সুবিধাজনক তারিখে তাকে সাক্ষী হিসেবে পরীক্ষার জন্য ডাকবেন। যেহেতু অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন, তাই তাকে অন্য বন্দিদের থেকে আলাদা রাখা প্রয়োজন। তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে যেন তাকে অন্য বন্দিদের থেকে আলাদা রাখা হয়। এই আদেশের একটি অনুলিপি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতে এবং এই আদেশের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ১০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন এবং রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩ আগস্ট ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য ও ৪ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে টাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies