1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

‘রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে একমত দলগুলো’

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘ক্ষমা আইনের’ মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং বিচার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এটা কিভাবে হবে, সে বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে তারা। বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবের পক্ষে একমত পোষণ করা হয় বলে জানান তিনি। বৈঠকে ক্ষমা প্রর্দশনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্যের বোর্ডের প্রস্তাবে সব দল একমত হতে পারেনি। এ বিষয়ে দলগুলো বলছে, নির্বাচিত সংসদে এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতাও কথা বলেন। পরে আলোচনা শুরু হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। কমিশনের প্রস্তাব ছিল, রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা। জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এতে একমত হয়। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো ৪টি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি ৮ বিভাগেই স্থায়ী বেঞ্চের পক্ষে।তবে বিএনপি বলেছে, ঢাকার বাইরে বিভাগীয় স্থায়ী বেঞ্চ না করে, বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপন করা যেতে পারে। যদিও, এ বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies