উত্তরকোণ

সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন

সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় সংশোধনী অনুমোদন

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার (৩ জুলাই) উপদেষ্টা পরিষদের ৩২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

শেয়ার: