1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ঐকমত্য কমিশনের আগামীকালের আলোচনায় অংশ নেবে জামায়াত : প্রেস সচিব

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৯ বার প্রদশিত হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়  মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও আগামীকাল অর্থাৎ বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সাথে আমাদের কথা হয়েছে। তারা আগামীকাল আলোচনায় আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’ জামায়াত কেন মঙ্গলবারের আলোচনায় যোগ দেয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক বলেন, ‘আপনারা এটা জামায়াতকে জিজ্ঞাসা করেন।’ লন্ডনে বিএনপির সাথে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কিনা এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেয়া হয়। এ নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।’ শিগগিরই প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের কোনো বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক জানান, ‘এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে শফিক বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখছে। সব অংশীজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’ কমিশনের দ্বিতীয় পর্বের আলোচ্যসূচি নিয়ে প্রেস সচিব জানান, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসের মধ্যে আলোচ্য এসব বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি সুরাহায় আসা হবে।’ সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies