1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নিরপেক্ষতা নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি সিইসির আহ্বান

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢাকার আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য শপথ নিন। কঠোর নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সিইসি বলেন, যারা নির্বাচনের মাঠে খেলেন, তাদের খেলতে দিন। যদি তারা খেলে জয়ী হয়, তাহলে তাই হোক। কমিশন কেবল রেফারি হিসেবে কাজ করবে। আমরা রেফারির ভূমিকায় আছি এবং এই ভূমিকাই পালন করব। আমাদের দায়িত্ব হলো সমান সুযোগ নিশ্চিত করা এবং সেটা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি। তিনি উল্লেখ করেন, সরকার যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন দেশের বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছে যে তারা একটি ঐতিহাসিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকার কারণেই সরকার এমন ঘোষণা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies