1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।

উল্লেখ্য, ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies