যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে বেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হেসে ও হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন। তারেক রহমানের হাসি ও হাত নেড়ে জবাব দেয়ায় উপস্থিত নেতাকর্মীরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন এবং তাদের প্রত্যাশা দ্রুতই পূরণ হবে বলে মনে করছেন। তারেক রহমান টানা দুই ঘণ্টা ড. ইউনূসের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেন।