1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিস্ময়কর নতুন আইন: আপন ভাই–বোন ফ্ল্যাট, জমি, টাকা দিলে কর নেই

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

এত দিন স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের বাইরে অন্য কেউ দান করলে তা কর বসত। এখন থেকে আপন ভাই-বোনের দানও করমুক্ত থাকল। কোন পুলিশ বা সরকারি কর্মকর্তার ৮/১০ ফ্লাট, বাড়ি, কোটি কোটি টাকা ভাইবোনদের দান করে দিলে তা করের আওতার বাইরে চলে গেলো। কর কর্মকর্তারা বলছেন, করমুক্ত দানের আওতায় স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও আপন বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে, আপন ভাই-বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাই-বোনেরা অর্থ পাঠাতে পারবেন। কর দিতে হবে না।এদিকে, প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় নিজেদের ভাই-বোনকে বিভিন্ন সময় অর্থ পাঠান ও দামি উপহার দেন। আবার প্রবাসী শ্রমিকেরা অনেক সময় রেমিট্যান্সের অর্থ নিজেদের ভাই-বোনের হিসাবে পাঠান। কিন্তু রেমিট্যান্সের অর্থ করমুক্ত থাকলেও বিষয়টি পরিষ্কার ছিল না। এবার দান করের আওতায় তা পরিষ্কার করা হলো। এছাড়া বাড়তি কর পরের বছর সমন্বয় করা যাবে-এমন সুযোগ রাখা হয়েছে। আপনি উৎসে বা অগ্রিম কর হিসেবে সরকারের কোষাগারের টাকা জমা দিয়ে ফেলেছেন। কিন্তু বছর শেষে দেখা গেল আপনার মোট করের বেশি আগেই দেওয়া হয়ে গেছে। এ ধরনের অসুবিধা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের জমা করা অতিরিক্ত কর পরের বছরে সমন্বয় করা যাবে। বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies