1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৩ জুন) সকালে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দেন সালাহউদ্দিন আহমেদ। শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন— তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বেনজির আহদেম, ডিএমপির সাবেক কমিশনার আছাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম। সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছিলেন গৃহবন্দী। ২০১৫ সালের শুরুর দিকে সালাহউদ্দিন অপহৃত ও ‘গুম’ হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন, এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল। এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies