1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শহীদ জিয়াউর রহমান-এর সমাধিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

মহান স্বাধীনতা’র ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশে’র রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে— তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির নেতারা। আজ শুক্রবার বাদ আছর (৩১ মে ২০২৫) ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধি কমপ্লেক্সে যান একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম ও আবুল কাশেম, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও রুবেল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন— মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ, শোয়েব, অনিক, মারুফ, রোমান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, বগুড়া জেলা এ্যাব-এর সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পাঠান, এ্যাব-কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ আমিনুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল আজিজ এবং মোনাজাতে ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies