1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ধারণা ছিল না যে আপনাদের সাথে দেখা হবে-প্রেস কনফারেন্সে এটিএম আজহার

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৩ বার প্রদশিত হয়েছে

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট সকাল পর্যন্ত ধারণা ছিল না যে আপনাদের সাথে দেখা হবে। আজ বুধবার সকালে ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি পাওয়ার পর এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০১৯ সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলো, একবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই, আল্লাহর কাছে হাজির হবো। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে করোনা হলে, আল্লাহর দরবার থেকে আমার জন্য করুণা হলো। তিনি বলেন, পাঁচ-ছয় বছর কনডেম সেলে ছিলাম। সেখানে ফাঁসির আসামিরা থাকে জানেন। সবচেয়ে কষ্ট হয়েছিল দুই নম্বর জেলের ফাঁসির সেলে। পুরাতন আমলের ফাঁসির জেলে প্রায় ১০ মাস ছিলাম। এরপর চার নম্বর জেলের ফাঁসির সেলে রাখা হয়েছিল। সেখানে তুলামূলক ভালো ছিলাম। রেস্ট্রিকশন ছিল, তবে যেখানে সেখানে যেতে পারি নাই। আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। জামায়াতের এই নেতা বলেন, ৫ আগস্ট সকাল পর্যন্ত ধারণা ছিল, আওয়ামী লীগের আগের যারা আছেন, তারা ১০/২০ হাজার লোক মেরে ফেলেও ক্ষমতায় থাকার চেষ্টা করবেন। আর তারা মনে করেন তাদের তো, সে সুযোগ আছে। তো যাই হোক আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে ৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার সময় টিএসসিতে অনেক লোক, তখন জেলখানাতেও ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিল। অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড নিতে আটকায়তো না, তখন ওই মাধ্যমে ফলো করতাম, অনেক খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের, ওর পাশেই একটা পুলিশ দাঁড়ায় আছে, ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? এই বাচ্চা কিভাবে জানে এই পুলিশটা খারাপ, মারতে গেছে। তাহলে অবস্থা এমন সৃষ্টি হয়েছে যে এই সরকার জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরের ঘটনা আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ, মুক্তি পেয়ে গেলাম আজ সকালেই। এর আগে শুরুতেই উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বয়সে বৃদ্ধ হলেও চিন্তা-চেতনা-কর্মে যুবক। এটিএম আজহার বলেন, ইসলামী আন্দোলন করা অপরাধ। এটা যখন প্রথম ছাত্র জীবনে আন্দোলন করি, তখন থেকেই মনে বদ্ধমূল ধারণা, ইসলামী আন্দোলন করলে ফাঁসি হবেই। এটা নিয়ে চিন্তা হতো না। কোনো সময়, কোনো সময় চিন্তা হতো না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies