1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের হতাহতদের দায়িত্ব নেবে : রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তার দল ক্ষমতায় এলে জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সকল দায়িত্ব নেবে। শুক্রবার (২৩ মে) সকালে নরসিংদীর সদর উপজেলার মেহেরপারা এলাকায় শহীদ আরমান মোল্লার বাড়িতে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহার প্রদানের সময় এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে ভয়ঙ্কর দানব ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, এ দানবের হাত থেকে রক্ষা পেয়ে আমরা আজ রাজনীতি করতে পারছি, একসময় আমাদের চলাফেরার কোনো নিরাপত্তা ছিল না, শত শত মিথ্যা মামলায় শিকার হয়ে জেলখানায় থাকতে হতো সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করেছে এ আরমান মোল্লারা। আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এর জন্য যারা নিজের জীবন দিয়েছে তাদের মধ্যে অন্যতম শহীদ বীর আরমান মোল্লা। তার এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। পুলিশের ভয়, আওয়ামী পান্ডাদের ভয়, ছাত্রলীগ, যুবলীগের আক্রমণের যে আশঙ্কা, এ আশঙ্কা থেকে মুক্ত হয়ে চলাফেরা করতে পারছি—এটা শুধু এই শহীদ আরমান মোল্লাদের জন্য। বিএনপি যদি ক্ষমতায় আসে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ ও যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব বিএনপি নেবে।’ তিনি আরো বলেন, ‘আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। যে লোকটি অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে ব্যক্তির পরিবারের সন্তানেরা বাড়িতে না থেকে এতিমখানায় রয়েছেন এটা অত্যন্ত মর্মাহত করেছে আমাদেরকে। যারা আন্দোলনের সুফল পাচ্ছেন, রাজনৈতিক দল গঠন করে তুলছেন তাদের তো এ বিষয়ে খোঁজ-খবর নেয়া দরকার ছিল। কই তারা? তারা তো জুলাই অভ্যুত্থানের একক দাবি করেন।’ ‘যারা ক্ষমতার মালিক হয়েছেন, ডিসি-এসপির কাছে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে শহীদ আরমান মোল্লাদের লিস্ট নেই কেন? আজকে আরমান মোল্লার পরিবারের দায়িত্ব থাকার কথা রাষ্ট্রের কাছে। যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন তার সন্তান এতিমখানায় থাকবে এটা মানা যায় না। তাই তো এ ঘটনা সংবাদমাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন এবং ‘আমরা বিএনপি পরিবার’কে তিনি আরমান মোল্লার বাড়িতে পাঠিয়েছেন,’ বলেন রিজভী।শহীদ আরমান মোল্লার স্ত্রী ও সন্তানদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ: রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies