1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১ বার প্রদশিত হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে মব সৃষ্টি করে এক প্রকাশককে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করা তিন সমন্বয়ককে ছেড়ে দেয় ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। আজ বুধবার (২১ মে) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সেই নোটিশটি পোস্ট করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এই নোটিশে হান্নান মাসউদকে আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আটকের পর ছেড়ে দেওয়া সমন্বয়করা হলেন, মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী। তাকে নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুইজন হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার ও মো. উল্লাহ জিসান। তবে জিসানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে কোনো পদ নেই। আটকের পর ধানমন্ডি থানায় ছিলেন এই তিন সমন্বয়ক। মঙ্গলবার (২০ মে) দুপুরের পর ধানমন্ডি থানায় যান জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এরপর প্রায় এক ঘণ্টা থানার ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার পর তার জিম্মায় এই তিনজনকে ছেড়ে দেয় ধানমন্ডি থানা পুলিশ। এ প্রসঙ্গে হান্নান মাসউদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এমনি খোঁজ-খবর নিতে এসেছি। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মীমাংসা করা হলো। এ ঘটনায় বাইরের অনেকেই জড়িত আছে। সেগুলো আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies