1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

জনরোষে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন ফারুক

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন। শনিবার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রকামী দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছে। জয়নুল আবদিন ফারুক বলেন, ড. ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। অত বড় বড় সংস্কার না দিয়ে তার বিপরীতে দেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে রয়েছে। দেশে হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। এখন আপনার মাধ্যমে দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে যেন একটু পিছপা হচ্ছেন। বিরোধীদলের সাবেক এ চীপ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকার চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরে ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে হাসিনা অপমান করেছে। তার স্ত্রী, সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছে। কিন্তু বিএনপির সংযম কম না। তবে বিএনপির মনে একটা কষ্ট এখন আছে। এত আন্দোলন, পরিশ্রমের পর ৯ মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচন আশা করেছিলাম। আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies