1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ঢাবিতে সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা–উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবি

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় ‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’; ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’; ‘অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। নিহতের সহপাঠী মো. রাফি বলেন, ‘রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাম্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies