1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

এনবিআর ভেঙে গঠিত হলো দুটি নতুন বিভাগ: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৬ বার প্রদশিত হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে বিভাজন করে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১২ মে) রাতে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়। নতুন গঠনতন্ত্র অনুযায়ী এনবিআরকে ভাগ করা হয়েছে “রাজস্ব নীতি বিভাগ” এবং “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” নামে দুটি সত্তায়। এই নতুন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা এর বিরোধিতা করলেও, তাদের আপত্তি উপেক্ষা করে অধ্যাদেশটি জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ‘রাজস্ব নীতি বিভাগের’ দায়িত্বে কিছুটা সংশোধন আনা হয়েছে, তবুও এটি মূল কাঠামোয় বড় ধরনের পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের কাজ হবে কর ব্যবস্থার নীতি নির্ধারণ, কর আইন প্রয়োগ ও আদায়ের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ ও মূল্যায়ন করা। অর্থাৎ নীতিগত দিকগুলো তদারকি করবে এই বিভাগ। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরাসরি রাজস্ব আহরণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এ বিভাগের প্রশাসনিক দায়িত্বে শুধু প্রশাসন ক্যাডার নয়, আয়কর ও কাস্টমস ক্যাডার থেকেও কর্মকর্তাদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিভাজন কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশাসনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ একে আধুনিকীকরণের পদক্ষেপ বলছেন, কেউবা আশঙ্কা করছেন আমলাতান্ত্রিক দ্বন্দ্ব ও জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies