1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ভোটারবিহীন নির্বাচনের অভিযোগে হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বৃহস্পতিবার (৮ মে) এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি এ্যার্টনী জেনোরেল মো: আশিক উল হকসহ অজ্ঞাতনামা অনেকে। মামলার আর্জিতে বলা হয়, আসামিরা যড়যন্ত্রমূলক ভোটারবিহীন দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে এবং অধীনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। তারা অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত এই তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। আসামীগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করেন। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার পাশাপাশি গণতন্ত্র হত্যা করে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেন। তারা রাষ্ট্র ব্যবস্থা ধবংসের মাধ্যমে ফৌজদারী অপরাধ করেছেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies