1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

আ. লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪১ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দু:শাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে৷ আমরা টার্গেট করছি, ১ কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করবো আমরা, ইনশাআল্লাহ। রিজভী বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন- এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দু:শাসন ছোঁবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies