1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চায়: তারেক রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিক দলের মহাসমাবেশে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ-বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে সুপরিকল্পিতবাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতন্ত্রকামী জনগণের মনে এধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে। আজ (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, তাদের কাছে আমাদের আহবান স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোনও রাজনৈতিক দলের আপত্তি নেই। তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টিভাবে আগামী জাতীয় নির্বাচনের রুপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনায় পথনকশা গণতন্ত্রকামী জনগণের নিকট সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ, সংশয় কেটে যাবে। তারেক রহমান বলেন, দেশে এখন প্রতিনিয়ত সংস্কার নিয়ে শোরগোল হচ্ছে। গণ্যমাধ্যমের খবর কিংবা টক শো সবখানেই সংস্কার। কিন্তু এই কর্মযজ্ঞে কৃষক, শ্রমিকের কন্ঠস্বর কোথায়। তারাই তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। তারা কোথায়, কার কাছে তাদের সমস্যা বা সম্ভাবনার কথা তুলে ধরবে। কে তাদের প্রতিনিধি? বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা, সমস্যা, সম্ভাবনার কথা যাতে রাষ্ট্র ও সরকারের কানে পৌঁছায়— সেজন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার দরকার। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা শুনতে বাধ্য। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র, রাজনীতি এবং সরকারে সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করে বিএনপি ২০২৩ সালেই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা দিয়েছিলো। ‘রাষ্ট্র, রাজনীতির গুণগত সংষ্কারের জন্য যেমন গুণগত সংষ্কার প্রয়োজন – তেমনি জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন। বিএনপি মনে করে সংষ্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’- যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সংস্কার বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দাবি ফখরুলের মে দিবসের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সভ্যতা এই পৃথিবী বড় বড় অট্টালিকা সবকিছুর মূলে শ্রমিকদের রক্ত, ঘামের অবদানের মধ্য দিয়ে। আন্দোলনের মধ্যে দিয়ে অর্জিত সেই দিবসই পালিত হচ্ছে

মানবজাতির মধ্যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক সমাজ। তারা গোটা সভ্যতাকে বাচিয়ে রাখে। উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিক সমাজের জন্য যে কাজ, যে প্রয়োজন– সেটা হয়ে উঠেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসব উপলদ্ধি করে সেসময় গার্মেন্টস চালু করেছিলেন। একইসাথে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন। গার্মেন্টসসহ নানা শিল্প গড়ে তুলেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া শ্রম আদালত করেছিলেন।

তিনি আরো বলেন, আজকে আমরা রাজনৈতিকভাবে অস্বাভাবিকতার মধ্যে আছি। আমরা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, কিন্তু এখনো ভোটের মাধ্যমে পার্লামেন্ট গঠন করতে পারেনি। অন্তর্বর্তী সরকারকে বলছি সংস্কারকে দ্রুত ত্বরান্বিত করুন। প্রেসিডেন্ট জিয়া বাকশাল থেকে সংস্কারের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ করেছিলেন। মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন। সুতরাং সংষ্কার আমোদের দাবি। সংস্কার আমাদের সন্তান। এজন্য আমাদের ভাইস চেয়ারম্যান ফ্যাসিবাদের আমলেই ৩১ দফা দিয়েছিলেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব সংষ্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করে নির্বাচন দিন। সেগুলো নিয়ে জুলাই চার্টার করে— পার্লামেন্টকে ফাংশনাল করব। আজকে বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে সুষ্ঠু নির্বাচনের ওপর। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে এমন কোন চুক্তি করবেন না যেটা রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies