উত্তরকোণ

কলাকোপা-সুবাদ বাজারে “জীবন রক্তদান ও মানবিক সংগঠন” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কলাকোপা-সুবাদ বাজারে “জীবন রক্তদান ও মানবিক সংগঠন” এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন

গাবতলী বগুড়া প্রতিনিধি : শুক্রবার ১১ই এপ্রিল-২৫ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা-সুবাদ বাজারে জীবন রক্তদান ও মানবিক সংগঠনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ মুক্তার রহমান, মোঃ মোত্তালিব হোসেন টুটুল, মোঃ সরোয়ার জাহান হনি, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জপিক,য়সহ-সাধারণ সম্পাদক মোঃ রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোঃ শুভ আহমেদ, মোঃ আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য মোঃ ইয়াছিন আলী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সবুজ মিয়া সহ অত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। শেষের দেশ-জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার: