উত্তরকোণ

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসপি মোস্তফা কামাল রাশেদ। জানান, স্থানীয়রা মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।

শেয়ার: