উত্তরকোণ

নন্দীগ্রামে শান্তিপূর্ণ এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

নন্দীগ্রামে শান্তিপূর্ণ এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল (বৃহস্পতিবার) ১০টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোমোট ১৪১৬ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করছে। এর মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন। নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। ওই সময় বিভিন্ন কেন্দ্রের সচিবসহ পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি। উপজেলার সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার: