1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে-আমির খসরু 

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং, আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে। কারণ, তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে।’ এদিকে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটি প্রয়োজনীয় আইন প্রণয়ন করব; যা নিশ্চিত করবে ন্যায্য আচরণ, কর-স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের অধিকার। এই আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা দেবে এবং বাংলাদেশকে একটি স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি ব্যবসাবান্ধব দেশ হিসেবে তুলে ধরবে।’ আমির খসরু বলেন, নীতিগত অস্থিরতা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আর্থিক পূর্বাভাসকে বাধাগ্রস্ত করে। তাই শুল্ক, করহার এবং রপ্তানি প্রণোদনা বিষয়ে স্বচ্ছ ও স্থিতিশীল নীতির প্রয়োজনীয়তা আমরা গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, হঠাৎ করে নীতিতে পরিবর্তন করলে বিনিয়োগ ব্যয় প্রক্ষেপণে সমস্যা হয়; যা এড়াতে হবে। পাশাপাশি মুদ্রানীতি স্থিতিশীল রাখা জরুরি যাতে মুনাফা রপ্তানি ও প্রয়োজনীয় পণ্যের আমদানি নির্বিঘ্ন হয়। বিএনপি বিনিয়োগ পরিবেশ সহজ করতে একক কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা আনার প্রস্তাব করেছে বলেও জানান আমির খসরু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies