গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের মাজবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী মন্ডল। গত ২৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বারক নং-০৮/২৫ নাম্বারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে উজ্জল হোসেনকে অভিভাবক সদস্য, আতাউর রহমানকে শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। সভাপতি হওয়ার পরে বুধবার বিদ্যালয়ে গেলে শিক্ষক শিক্ষিকা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পড়ে তিনি ইউনিয়নের সবাইকে নিয়ে বিদ্যালয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদল, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব জিন্নাত, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রঞ্জু মিয়া প্রমুখ।
উত্তরকোণ
গাবতলীর মাজবাড়ী হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

