1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ফ্যাসিবাদী আ’লীগ পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার প্রদশিত হয়েছে

‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গাজা ও রাফায় ইসরাইল কর্তৃক গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। ‘ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অচিরেই কর্মসূচি ঘোষণা করবে’ বলে জানান তিনি। সেই সাথে তিনি বলেন, পরাশক্তি যারা ইসরাইলকে মদদ দিচ্ছেন, তাদের বিষয়ে মুসলিম বিশ্বে পদক্ষেপ নিতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এক্ষেত্রে জাতিসঙ্ঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ইসরাইল জাতিসঙ্ঘের কোনো নির্দেশনা আজ পর্যন্ত মানেনি, এমনকি জাতিসঙ্ঘের কোনো রেজুলেশনকে সম্মান দেয়নি। দেশ ও বিশ্বের সকল মানুষকে ইসরাইলের এই বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies