রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া বোহাইল গ্রামের আব্দুল হামিদ, মাঝিড়া সাজাপুর গ্রামের দুলাল মিয়া, গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তর মাঝপাড়া গ্রামের কৃষকদল নেতা আপেল মাহমুদ,

খোট্টাপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মোঃ রবিন, পাবনা জেলার বেড়া উপজেলার নকুল চন্দ্র দাস, নন্দীগ্রাম উপজেলার প্রতিবন্ধী শিশু রিমন মিয়া এবং দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন জেলা ছাত্রদল নেতা আব্দুল জোবায়ের সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান, বিএনপি ও অঙ্গদলের মধ্যে শফিকুল ইসলাম, আসাদুজ্জামান অটল, সুজা উদ্দিন সুজা, মোহতাছিন বিল্লাহ মুন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, সৌকত সহ বিএনপি-অঙ্গদলের নেতৃবৃন্দ এবং অসুস্থ পরিবারের সদস্য বৃন্দ।

