স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ছাত্রদলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বগুড়ার রেলওয়ে স্টেশন এলাকায় গত শনিবার (৫ এপ্রিল) রাতে ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রদল। সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টায় শহরের খোকন পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াকুবিয়া মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন,বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পরে বগুড়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে। এছাড়া বিক্ষোভ সমাবেশ শেষে গাজায় ফিলিস্তিনদের উপর বর্বরোচিত হামলায় নিহত ও দীর্ঘদিন ধরে যত মানুষকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত হয়।

