উত্তরকোণ

বগুড়ায় ভাইরাল বাণিজ্যের শিকার নদীতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

বগুড়ায় ভাইরাল বাণিজ্যের শিকার নদীতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ভাইরাল বাণিজ্যের শিকার হয়ে নদীর পানিতে ডুবে ১৩ বছরের শিশু আবু সাদাত ইকবাল এর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর জোড়গাছা ব্রিজের নিচে গোসল করতে নেমে পনিতে ডুবে মারা যায়। তার বাবা ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার মোঃ ইকবাল হোসেন। ইকবাল আরডিএ কলেজের শিক্ষক আর মৃত সাদাত ওই আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সাম্প্রতিক সামাজিক মাধ্যমে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচের বাঙালি নদীর কিছু অংশ ভাইরাল হয়ে যায়। কে বা করা অনলাইন মাধ্যমে প্রচার করে বগুড়ার মিনি জাফলং বলে। সেখানে নদীর পানি পরিস্কার থাকলেও অসংখ্য ইট ও পাথরের টুকরা রয়েছে। যা ব্রীজ নির্মাণের সময় ইট, বালু, সিমেন্টের পাথর ডাবানো হয়। সেই সঙ্গে শহরের সমস্ত ড্রেনের পানি এই নদী দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি স্বাস্থ্য ঝুঁকিতে থাকলেও সমাজ মাধ্যমে নদীটির কিছু অংশ মিনি জাফলং হিসেবে ছড়িয়ে পড়ে। ভাইরা হলে ঈদের ছুটিতে শতশত মানুষ সেখানে দেখতে গিয়ে গোসলে নামেন। অসংখ্য মানুষের পায়ের কারণে নদীর হাঁটু পানির তলদেশে পিচ্ছিল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া স্থানে শুক্রবার সকালে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আবু সাদাত ইকবাল নানার সাথে গোসল করতে যায়। গিয়ে নদীতে নামার পরই তার পা পিছলে গিয়ে নদীর গর্তের ভেতরের পানিতে তলিয়ে যাায়। উপস্থিত অন্যান্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাকতাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, ‘ঈদের মধ্যে সাদাত নানা বাড়ি বেড়াতে আসে। সকালে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থলে টিম যায় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টার আগেই শিশুটি মারা যায়।  বগুড়ার শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শেয়ার: